ঢাকা | শনিবার | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় ফ্যামিলি কার্ড জরিপের উদ্বোধন

বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার দুর্গম ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মাপাড়ায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানবীর আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এই জরিপের মাধ্যমে আগামী দিনগুলোতে পরিবারভিত্তিক সেবা ও সুবিধাগুলো আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।