ঢাকা | মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

শাহজাহান চৌধুরী: আগরতলা মামলায় শেখ মুজিবকে মুক্ত করতে আন্দোলন করেছিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান বলেন, জামায়াতের ইতিহাস হলো গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। যেখানে গণতন্ত্র খর্ব হয়েছে, সেখানে তা পুনঃপ্রতিষ্ঠার জন্য জামায়াত আন্দোলনে এখনও অগ্রণী ভূমিকা নিয়েছে।তিনি আরও বলেন, মরহুম শেখ মুজিব আগরতলা মামলায় যখন গ্রেপ্তার হন, তখন damalকার জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে আন্দোলন চালায়।

তিনি বলেন, এই নির্বাচনে জনগণ আমাদের দেশপ্রেমকে স্বীকৃতি দিয়েছে। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামায়াতের স্পষ্ট মনোভাব রয়েছে। শোাজাহান আহ্বান জানান, অতীতের ঘটনা ব্যবহারে বর্তমানের জামায়াতকে দোষারোপ বা কলঙ্কিত করা ঠিক নয়।