ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেকড় পাবনা ফাউন্ডেশন চারটি প্রধান দাবির দ্রুত বাস্তবায়নের দাবি

শেকড় পাবনা ফাউন্ডেশন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাদের ঘোষিত ১৬ দফা উন্নয়ন পরিকল্পনার মধ্য থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, পাবনা সরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ অবকাঠামো ও কার্যক্রম নিশ্চিতকরণ, পাবনা সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং পাবনায় একটি আধুনিক আইটি পার্ক স্থাপনের দাবি বিশেষভাবে উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তাফা, সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম এবং সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ‘এই চারটি দাবি বাস্তবায়ন হলে পাবনার স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে, যা পুরো জেলার সার্বিক উন্নয়নে বড় অবদান রাখবে।’

উল্লেখ্য, বক্তারা জেলার উন্নয়নে সকল রাজনৈতিক নেতিবৃন্দ এবং নাগরিকদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের পাশাপাশি দ্রুত পদক্ষেপ গ্রহণের গুরুত্বে গুরুত্ব আরোপ করেন। এই উদ্যোগ থেকে তারা আশা প্রকাশ করেন যে পাবনা আগামী দিনের উন্নয়নের অগ্রদূত হবে।