ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার মৃত্যু

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। তিনি শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের মরনোত্তর কক্ষেই রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

এটিএম শামসুল হুদা ২০০৮ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় নির্বাচন সফলভাবে পরিচালনা করেন। কর্মজীবন শুরু করেন ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের অংশ হন এবং ২০০০ সালে অবসর নেন।

চাকরির সময়ে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। এছাড়াও বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দীর্ঘ কর্মজীবন দেশের সেবা ও প্রশাসনে নিবেদিত ছিল।