ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রথম বিক্রি শুরু হয়েছে ৬ আগস্ট এবং প্রথম দিনেই দেশের তরুণ প্রজন্মের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে এই নতুন ওয়াই সিরিজের ফোনটি খুবই জনপ্রিয় হয়েছে, কারণ এটি আন্ডারওয়াটার ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন এক ট্রেন্ডসেটার হিসেবে পরিচিত।
প্রি-অর্ডার থেকেই ভোক্তাদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকেই আগেভাগে বুকিং দিয়েছেন, আবার অনেকে দোকানে গিয়ে সরাসরি কিনছেন এই স্মার্টফোন। অফলাইন ও অনলাইন উভয় জায়গায়ই ভিভো ওয়াই৪০০-এর চাহিদা তুঙ্গে রয়েছে। দেশের যেকোনো ভিভোর অথরাইজড শোরুম এবং অফিসিয়াল ই-স্টোরে খুব সহজেই পাওয়া যাচ্ছে এই ফোনটি।
আজকের তরুণ সমাজ অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহী। তাদের সক্রিয় জীবনধারার সঙ্গে মানানসই করেই তৈরি করা হয়েছে ভিভো ওয়াই৪০০। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই ফোনের কন্টেন্ট ব্যাপক আলোচিত হয়ে উঠছে। আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড থাকার কারণে, বিশেষ কোনো প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচে ভিভো ওয়াই৪০০ দিয়ে খুবই পরিষ্কার এবং নিখুঁত ছবি তোলা সম্ভব। এছাড়া ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচারের মাধ্যমে এক টাচে ফোনের ভিতরে জমে থাকা পানি বের করে দেওয়া যায়।
ভিভো ওয়াই৪০০-তে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ দুই ধরনের ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং, যা ফোনটিকে দারুন টেকসই এবং প্রতিকূল পরিবেশেও বজায় রাখে এটিকে। ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকার ক্ষমতা ফোনটির বিশেষত্ব। এই শক্তিশালী টেকসই পারফরম্যান্সের কারণে তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীরা আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো এক্সট্রিম অভিজ্ঞতা নিতে ভিভো ওয়াই৪০০-কে বেশি পছন্দ করছেন।
ফার্স্ট সেল অফারে ১২ আগস্ট পর্যন্ত রয়েছে বেশ কিছু আকর্ষণীয় সুবিধা। যেমন, মানা বে টিকেট কুপনের মাধ্যমে একটি টিকেট কিনলেই আরেকটি টিকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো ওয়াটার ড্যামেজ হলে প্রথম ছয় মাসে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধাও রয়েছে। লাইফটাইম অফার হিসেবে ফোন কেনার সঙ্গে দেওয়া হচ্ছে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক এবং ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল। মোবাইল মাচা কিস্তিতে মাত্র ৮,৪০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ফোনটি কেনার সুবিধা পাওয়ায় তরুণেরা সহজেই এটি কিনতে পারছেন।
ভিভো ওয়াই৪০০-র স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এবং প্যাকড ফিচারগুলো তরুণদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি মানানসই। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উজ্জ্বল এবং স্পষ্ট করে তোলে। ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইন ফোনটিকে আরো আকর্ষণীয় করেছে। ডাইনামিক গ্রিন এবং পার্ল হোয়াইট দুটি রঙে ফোনটি সর্বত্র পাওয়া যাচ্ছে।
৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন দিয়ে ভিপো ওয়াই৪০০ একটি শক্তিশালী, দম্পদ ও কম্প্যাক্ট ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখনই তরুণরা এর জন্য উন্মুখ, এবং দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।








