ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পাচ্ছে ভিভো ওয়াই৪০০

৬ আগস্ট থেকে শুরু হয়েছে ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেল, যা প্রথম দিন থেকেই দেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই স্মার্টফোনটি বিশেষভাবে অ্যাডভেঞ্চারপ্রেমীদের মন জয় করেছে, কারণ এটি আন্ডারওয়াটার ফটোগ্রাফির নতুন ধারা গড়তে সাহায্য করছে।

প্রি-অর্ডার থেকে গ্রাহকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকেই আগে থেকেই বুকিং করেছেন, আবার অনেকেই দোকানে গিয়েও সরাসরি কিনছেন ভিভো ওয়াই৪০০। অফলাইন ও অনলাইন—দুই জায়গাতেই স্মার্টফোনটির প্রতি চাহিদা দর্শনীয়। দেশব্যাপী ভিভোর সকল অথোরাইজড শোরুম এবং অফিসিয়াল ই-স্টোর থেকে সহজেই পাওয়া যাচ্ছে এই ফোনটি।

আজকের তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে। তাদের অ্যাক্টিভ জীবনধারার জন্যই ডিজাইন করা হয়েছে ভিভো ওয়াই৪০০। সোশ্যাল মিডিয়ায় এখন ভিভো ওয়াই৪০০ এর বিভিন্ন কন্টেন্ট ট্রেন্ডিংয়ে রয়েছে, বিশেষত এর আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোডকে কেন্দ্র করে। কোনো প্রোটেক্টিভ গিয়ার না লাগিয়ে পানির নিচেও এই ফোন দিয়ে পাওয়া যাচ্ছে তাজা, স্পষ্ট এবং নিখুঁত ছবি। এছাড়াও, ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশনের মাধ্যমে ফোনের ভিতরে জমে থাকা পানি এক স্পর্শে বের করে দেওয়া যায়।

এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ সার্টিফিকেশন, যা প্রমাণ করে এটি পানির নিচে দুই মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত নিরাপদে থাকাতে সক্ষম। এর ফলে, এটি ছিটেফোঁটা পানি বা ধুলোবালি থেকে রক্ষা পায় এবং তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একদম উপযুক্ত।

ফার্স্ট সেলের সময়কাল ১২ আগস্ট পর্যন্ত চলবে এবং এতে রয়েছে অনেক আকর্ষণীয় অফার। যেমন, মানা বে থেকে একটি টিকেট কেনলেই আরেকটি ফ্রি পাওয়া যাবে। প্রথম ছয় মাসের মধ্যে যেকোনো ওয়াটার ড্যামেজে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধাও দেওয়া হচ্ছে। লাইফটাইম অফার হিসেবে যেকোনো সময় ভিভো ওয়াই৪০০ কিনলে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক এবং ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল দেওয়া হবে। মোমো কিস্তিতে মাত্র ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টে ফোনটি কেনার সুযোগ থাকায় অনেকেই সহজে এটি কিনছেন।

স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এবং ফিচার-প্যাকড সেটআপ ভিভো ওয়াই৪০০-কে তরুণদের দৈনন্দিন জীবনের আদর্শ সঙ্গী বানিয়েছে। ৬.৬৭ ইঞ্চি পরিমাপের ১২০ হার্জ বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স আরও স্মুথ ও স্পষ্ট হয়েছে। ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইনও একে আলাদা করে তুলেছে। ফোনটি ডাইনামিক গ্রিন এবং পার্ল হোয়াইট এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

৬০০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনসহ এই ফোনটি অত্যন্ত টেকসই এবং শক্তিশালী। তাই তরুণরা হাতের নাগালে এ ফোন পেতে মুখিয়ে আছেন এবং দিনের পর দিন এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।