ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

জুন ২৮, ২০২৫

যমুনা সেতুর রেলপথ অপসারণ কাজ শুরু, প্রশস্ত হবে সড়ক

যমুনা রেলসেতু চালু হওয়ার পর যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেলপথ অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ জুন) যমুনা সেতুর পূর্ব পাড় থেকে রেললাইন অপসারণের প্রাথমিক কাজ নাট-বল্টু খোলা শুরু করা হয়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ও যমুনা রেলসেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ৩ মাস আগে ১৮ মার্চ যমুনা

এইসএসসি পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টায় কেন্দ্র চত্বরে প্রবেশ শুরুর নির্দেশ ঢাকা শিক্ষা বোর্ডের

চলমান এইসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় যানযট ও জনদুর্ভোগ এড়াতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশ করানোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শনিবার (২৮ জুন) এই নির্দেশনা জারি করা হয়। এতে কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে, পরীক্ষা কক্ষে প্রবেশ করানো সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে এতে উল্লেখ

প্রধান উপদেষ্টা, বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার আ. লীগ কর্মী

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া মো. আলমগীর নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি জাফতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- আলমগীর নামে ফটিকছড়ি উপজেলার রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও

শরীয়তপুর সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৩

শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) বেলা ১২টায় পূর্ব-তামুড্যা উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। তিনি কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে এসে দুর্ঘটনার শিকার

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবি, ঢাকায় ফিরে সুরাহার আশ্বাস প্রেস সচিবের

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনা প্রেসক্লাব ঘেরাও করে। এ সময় ভেতরে অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। শনিবার (২৮ জুন) বিকাল ৬টার দিকে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস সচিব ক্লাবে প্রবেশ করার কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা

সংকট সমাধানে মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে প্রস্তুত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আগামী মঙ্গলবারের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। শনিবার (২৮ জুন) রাজস্ব ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রিকাবদার। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসতে চাই, মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে প্রস্তুত।’ এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে আজ (শনিবার)

বাংলাদেশ থেকে স্থলপথে পাটসহ কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার মধ্যেই এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাপড় ও পাটজাতসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থলপথে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে মহারাষ্ট্রের নভোসেবা বন্দর ব্যবহার করা যাবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের

কেরানীগঞ্জে টিস্যু ব্যাগ ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি টিস্যু ব্যাগ কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শনিবার (২৮ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই খবর পেয়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার

দুই সিটি করপোরেশনের দুটি জোনে আগস্ট থেকে চলবে ই-রিকশা: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্বল্প গতির নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির ধানমণ্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের এক্সপার্ট টিমের তৈরি তিন চাকার এই ই-রিকশা।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) প্রশিক্ষণ কর্মসূচির

ডেঙ্গুতে বরিশালে একজনের মৃত্যু, সারা দেশে আক্রান্ত ২৬২

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪