ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই ৪, ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনার দিকে যাওয়ার মূল লাইনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি উথলী স্টেশনের ক্রসিং

সারা দেশে ছয় জনের শরীরে করোনা শনাক্ত

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের সারা দেশে আরও ৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্তের খবর পাওয়া যায়। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৮

ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সমাজের প্রতিটি সদস্য যদি ধর্ম চর্চা ও ধর্ম অনুশীলনে মনোযোগী হয়—তাহলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে। শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ১টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২টি মসজিদ উদ্বোধন করেন। এই তিনটি মসজিদ নির্মাণে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে। ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে ৫৬৪ টি

জুলাই শহীদ রুদ্রর নামে শাবিপ্রবির লেকের নামকরণ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের নামে বিশ্ববিদ্যালয়ের লেকের নামকরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, লেকটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন

ফরিদপুরে একে আজাদের বাড়িতে হামলা: পৌর বিএনপির নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে হামলার ঘটনায় ফরিদপুর পৌর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) ১৬ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া, এজাহারে ২৫-৩০ জনকে আসামি করা হয়। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আজাদের মালিকানাধীন হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন।

বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের পর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিল দুই ভাইয়ের দ্বন্দ্ব। ওই নারীকে নিয়েই পূর্বশত্রুতার জেরে বড় ভাই ফজর আলীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটান ছোট ভাই শাহ পরান (২৮)। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক

নূর ও রাশেদের বিরুদ্ধে জাপার মামলা গ্রহণের নির্দেশ আদালতের

বরিশালে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর-রাশেদসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন, জাপার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও

ঠাকুরগাঁওয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ছুটির দিনে বাড়ি এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকাল বেলায় খেলছিল বাড়ির পাশের পুকুর পাড়ে। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় দুজনেই। শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট

সিলেটের টিলাগড়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ২

সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে সিলেট সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম ও আব্দুস সালাম

পাগলা মসজিদের ওয়েবসাইট ও অনলাইন ডোনেশন কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ওয়েবসাইট ও অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মসজিদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক