
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবাপ্রদান এবং ওভার দ্যা টপ (ওটিটি) প্লাটফর্ম-সংক্রান্ত নীতিমালা প্রণয়নবিষয়ক সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবাপ্রদান এবং ওটিটি প্লাটফর্মের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়








