ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই ২২, ২০২৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। নিহতের নাম সাইফুল ইসলাম (৪২)। তিনি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট

শেওড়াপাড়ায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শেওড়াপাড়ার শামীম রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১১ মিনিটের দিকে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। পড়ুন: ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন খবর পেয়ে

চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) আজ রাত ৯টায় বৈঠক শুরু হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের যোগ দেওয়া দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির

পুলিশের ভয়ে নদীতে লাফ, দুদিন পর কিশোরের লাশ উদ্ধার

‎লালমনিরহাটে পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠেছে সেই কিশোর শান্ত রায়ের (১৪) লাশ। ‎ ‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে স্থানীয়রা লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করেন। ‎ ‎এর আগে রবিবার (২০ জুলাই) দুপুরে ওই এলাকায় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয় শান্ত। সোমবার দিনভর উদ্ধার অভিযান

বাংলাদেশের মানসম্মত উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের ভালোমানের উন্নতি অর্জনে সহায়তা করতে সামরিক বাহিনীসহ বাংলাদেশের সকল ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদারে ইচ্ছুক চীন। বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চীন একটি সমান ও সুশৃঙ্খল বহুপক্ষীয় বিশ্ব এবং একটি সর্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে। বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘চীনের নীতিতে

বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে তারা অবস্থান নিলে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন

মাইলস্টোন স্কুল থেকে বের হতে পারলেন না দুই উপদেষ্টা

শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব বর্তমানে মাইলস্টোন কলেজের ভেতরেই রয়েছেন। পুলিশি পাহারায় মঙ্গলবার (২২ জুলাই) তারা বিকাল সাড়ে তিনটায় স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন। কিন্তু স্কুল গেট পার হওয়ার আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোল চত্বরে আবারও রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং উপদেষ্টাদের গতিরোধ করেন। পরে তারা আবার স্কুল ক্যাম্পাসে ফিরে যান। বর্তমান পরিস্থিতিতে উপদেষ্টারা কলেজের ভিতরে রয়েছেন। শিক্ষার্থীরা

ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছেন। এ সময় তাদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া আশপাশের সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে প্রশাসনের

শিক্ষা সচিবকে সরানো হয়েছে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলন বলেছেন, শিক্ষা সচিবকে ইতোমধ্যে সরানো হয়েছে। মঙ্গলবার(২২ জুলাই) তিনি এ কথা বলেন। উত্তরার বিমান দুর্ঘটনার পর চলমান এইসএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে বিতর্কিত হন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এরপরই তাকে সরানো হলো। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন,

রণক্ষেত্র সচিবালয়, গেট ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরীর পদত্যাগের দাবিতে দুপুর থেকে সচিবালয়ের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেওয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর ফাইটার জেট বিধ্বস্তের ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতের নিন্দা জানিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার শিক্ষা