
রংপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদারস অব জুলাই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা প্রশাসক বলেন, শহীদ জননীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গের মাধ্যমে নতুন








