
মুরাদনগরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কায়কোবাদ সমর্থন
কুমিল্লার মুরাদনগর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ব্যাপক সমর্থন জানিয়েছেন। তারা একত্রিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য স্পষ্ট ঐক্যমত ব্যক্ত করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোস্তফা। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা








