
অন্তর্বর্তী সরকারের সময়ে চাঁদাবাজি ২০–৫০ শতাংশ বৃদ্ধি: ডিসিসিআই
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে চাঁদাবাজি উল্লেখযোগ্যহারে বেড়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মতিঝিলের ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি প্রায় ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের নিকট প্রত্যাশা’। তাসকীন আহমেদ বলেন, চাঁদাবাজি








