
চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে দ্রুত সাঁড়াশি অভিযান চালানো হবে। তিনি জানান, অভিযান শুরু হবে ঢাকার প্রথম ধাপে এবং এরপর পর্যায়ক্রমে সব জেলায় এই তালিকা প্রণয়ন করে আইনের আওতায় আনা হবে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।








