
২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস‑২০২৬ উৎযাপন উপলক্ষে স্মৃতিসৌধের নিরাপত্তা ও পরিষ্কার‑পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হবে। শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সরকারি বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়েছে, দিবস উৎযাপনের সফলতা ও স্থানটির পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ








