
জামিনে মুক্তি: আনিস আলমগীর বললেন—’শুধু অন্যায় নয়, আমার ওপর জুলুম করা হয়েছে’
সাংবাদিক আনিস আলমগীর শনিবার (১৪ মার্চ) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি মুক্তির পর গণমাধ্যমকে বলেন, ‘শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি বলছেন আমার সমালোচনা করেন, এরপর সমালোচনার কারণ দেখিয়ে আমাকে জেলে পাঠানো হলো। এটা তো বড় বাটপারি — গত এক হাজার বছরে এর বড় বাটপারি কেউ দেখেনি। সমালোচনা করলেই সন্ত্রাসবিরোধী আইনে জেলে








