
ডেপুটি স্পিকারের স্বেচ্ছাসেবীদের মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সমাজের সার্বিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মানবিক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’ আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন। ডেপুটি স্পিকার বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ এবং রক্তদানের মতো মহৎ উদ্যোগ মুমূর্ষু মানুষের








