
পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র্যাব ডিজি
পহেলা বৈশাখের উৎসবের সময় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি না থাকায় আশাবাদ ব্যক্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র্যাব ডিজি জানান, নববর্ষের অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ








