
ধুঁকে চলা কারখানা বাঁচাতে সরকার দেবে প্রণোদনা
সরকার ধুঁকে চলা কিংবা বন্ধ হয়ে যাওয়ার পথে থাকা কারখানাগুলোকে সহায়তা করতে প্রণোদনা দেবে। বাংলাদেশ ব্যাংক যে তহবিল গঠন করছে, তা থেকে বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হবে। সোমবার (১১ মে) তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএ—এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ প্রেসিডেন্ট








