
ঈদের ছুটিতে প্রশাসনে বড় রদবদল: তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত
ঈদের ছুটির মাঝেই দেশের প্রশাসনের ঊর্ধ্বতন স্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। গত সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত পৃথক আদেশে তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত করে নতুন কর্মস্থলে বদলি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব মর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের কমিশনার ফারাহ








