
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল
সরকারি সিদ্ধান্তে দেশি বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ের দাম বাড়ানো হয়েছে। পাইকারি পর্যায়ে দাম গড়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানো হয়েছে, আর গ্রাহক পর্যায়ে গড় দাম বাড়লো ১৬.৬৮ শতাংশ; পাশাপাশি সঞ্চালন খরচ ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে। কমিশনের তরফে জানানো হয়, ভোক্তা বিভাগের বিভিন্ন স্লাবে মূল্যবৃদ্ধির হার ভিন্ন








