
সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে উদ্বেগ, মানবিক সমাধানের আহ্বান—আসক
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে নারী, শিশু ও প্রবীণসহ বহু মানুষকে জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশ-ইন) ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশের কাছে মানবাধিকারসম্মত সমাধানের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক বলেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সীমান্তের একাধিক পয়েন্টে মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই তাদের








