
নাম বদল বা তৃণমূল—কোনওভাবেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালত যে নিষেধাজ্ঞা জারি রেখেছে ততদিন আওয়ামী লীগ কোনো নামেই—রিফাইন্ড কিংবা তৃণমূল—কার্যক্রম চালাতে পারবে না। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গণমাধ্যমে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়; তাই সংবাদপ্রচারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে গণমাধ্যমের আরও দায়িত্বশীল আচরণ জরুরি। মঙ্গলবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন








