
জাতীয় জাদুঘর প্রাঙ্গণে তাদাও আন্দোর নকশায় আধুনিক ‘বাংলাদেশ চিলড্রেন লাইব্রেরি’ নির্মাণ
জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর বিশেষ নকশায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শিশু গ্রন্থাগার—‘বাংলাদেশ চিলড্রেন লাইব্রেরি’ নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সচিবালয়স্থ অফিসে বাংলাদেশের জন্য নিযুক্ত জাপানের নবাগত রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রকল্পটি নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষ শিশু গ্রন্থাগারের পরিকল্পনা, দ্রুত বাস্তবায়ন ও সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির ওপর








