
তথ্যমন্ত্রী: অপতথ্য প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে ‘বাংলাফ্যাক্ট’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, বিভ্রান্তি ও অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মন্ত্রী বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত স্বায়ত্তশাসিত উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’ এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং অপতথ্য নিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসন-২৯ এর সংসদ সদস্য








