
প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৫ জুলাই) শিক্ষকদের উদ্দেশে শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জোরালো আহ্বান জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‘শিশুদের মানুষ করার কারিগর আপনি—শিক্ষকরা। তাই লক্ষ্য রাখতে হবে যেন কোনো শিশু নিষ্ঠুর কিংবা নির্দয় হয়ে না ওঠে, তা প্রাণী-প্রকৃতির প্রতি হোক বা মানুষের প্রতি।’’ অনুষ্ঠানটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক








