ঢাকা | রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আগস্ট ১৫, ২০২৬

এমওপি সার আমদানির জন্য বিএডিসি-Canadian Chamber চুক্তি নবায়ন

সরকার আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষকদের জন্য সময়মতো এবং সুষম সার সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে, নন-ইউরিয়া সার নিরাপদভাবে সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) এর মধ্যে বিদ্যমান চুক্তি গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) নবায়ন করা হয়। এই চুক্তি অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে কানাডা থেকে মোট ৬.০০ লক্ষ মোটন এমওপি

প্রধানমন্ত্রীর উদ্বোধন নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন

স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত ও বিস্তৃত চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আজ এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই হাসপাতালে ৫০০ শয্যার নতুন ১৫ তলা ভবনটি উদ্বোধন করেছেন। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন ভবনটির কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৃহত্তম নিউরোসায়েন্সেস হাসপাতাল হিসেবে এর পরিচিতি

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী

একটি কল্যাণমুখী সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের সকল নাগরিকের জন্য একটি কার্যকর ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা উল্লেখ করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধা: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি ব্যাখা করেন যে, দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল চালিকাশক্তি হলো জনগণের সাথে জনগণের নিবিড় যোগাযোগ। আজ শনিবার (১৫ আগস্ট) পালিত ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় ভারতের হাইকমিশনে আয়োজিত এই

প্রধানমন্ত্রীর ঘোষণা: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষের দীনতা শেষ হবে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অর্থের জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছেন। তিনি আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে শিক্ষকদের অবসরকালীন টাকা পেতে কোন দপ্তর বা মধ্যস্বত্বভোগীর দ্বারে দ্বারে ঘুরতে হবে না। জমানো অর্থ এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যা বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি