
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি বাংলাদেশের শোক ও সমর্থন
নেপালের আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণহানি ঘটে গেছে, পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (২৬ আগস্ট) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক এবং নেপালের দুর্যোগে সংহতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের এই মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের খবর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো



