ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কোন এলাকায় বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে?

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, পাসপোর্ট অফিস, মৌচাক বাসস্ট্যান্ড ও বউ বাজার, ব্রীজগোদনাইল, এনায়েতনগর, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ আগামী ৭ আগস্ট ২০২৫ তারিখ, বৃহস্পতিবার, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পন্ন করা হবে।

এই সময়ের মধ্যে সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরী বাড়ী, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজিগঞ্জ থেকে ওয়াবদারপুল, এবং চেয়ারম্যান বাড়ী এলাকায় থাকা সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও, কাছাকাছি অন্যান্য এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।

আমরা আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দের এই অস্থায়ী অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। ধৈর্যের জন্য আমাদের সকল গ্রাহকদের ধন্যবাদ জানাই।