ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযানে ১৭

জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় বলে শুক্রবার (৮ আগস্ট)

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানায় তথ্য অনুযায়ী, এই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা

হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), অনন (১৮), নয়ন (২০), হৃদয়

(২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯),

মনির (২৯) ও শাহীন (৩৫)।

অন্যদিকে, আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন: মো. মামুনুর রশীদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুস (২২)

ও মো. রুস্তম আলী (৫০)। অভিযানে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও

বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।