ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলাম কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সিপিবি-২ ইউনিট। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর থানার পুরানবাজার এলাকা থেকে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে। র‍্যাব-১৪ এর সিপিবি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ঘটনার বিস্তারিত এবং গ্রেপ্তারের পেছনের কার্যক্রম নিয়ে শনিবার সন্ধ্যা ৬টায় র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে বিস্তারিত জানানো হবে সেখানে। এই গ্রেপ্তারে হত্যাকাণ্ডের তদন্তে নতুন সাক্ষ্য ও তথ্য উঠে আসার আশা করা হচ্ছে।