ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলার পারিবারিক কলহের জেরে স্বামীর কোপে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী রোকেয়া বেগম নামে এক নারীর। এ ঘটনায় স্বামী জহির উদ্দীনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর মৌলভীপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে, জহির উদ্দীন হাঁসুয়া দিয়ে তার স্ত্রী রোকেয়ার মাথায় জোড়ালো কোপ করেন। এতে ঘটনাস্থলেই রোকেয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা এবং এর আগে তিনি হত্যার চেষ্টা করেছিলেন স্বামী। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, জহির উদ্দীনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।