ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শাহবাগে ফের পুলিশ-ইনকিলাব মঞ্চের সংঘর্ষ

শাহবাগে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে নেতাকর্মীরা, তারপর পুলিশ তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এরপর পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এই সংঘর্ষে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।

এর আগে, একই দিন বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের পথের যাত্রাকালে যমুনা অভিমুখে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের বড় ধরনের সংঘর্ষ ঘটে। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় যে, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। সেখানে আরও বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পেটানো হয়েছে। আপাতত কোনও জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে নামব।’