ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ভালুকায় পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও পেথিডিনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের ভালুকায় তিনটি পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২২ জুন) রাতভর এই অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

পুলিশের তথ্য অনুযায়ী, রাতে আনুমানিক দুটি ঘটনার মধ্যে প্রথমে মেদুয়ারী এলাকার বাঘসাতরা মোড় বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ ৩৫ বছর বয়সী মো. আতিকুর রহমানকে আটক করা হয়। তিনি মেদুয়ারী গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে।

এরপর রাত সাড়ে তিনটার দিকে মাহমুদপুর ব্রিজ ঘাট এলাকার আনন্দ সাব্বির অটো ওয়ার্কশপের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ ৩০ বছর বয়সী মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

অপদরিতে ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস থেকে ৯১১ পিস পেথিডিন ইনজেকশনসহ মো. ফারুক মিয়াকে আটক করা হয়। তিনি নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখযোগ্য যে, আতিকুর ও ফারুকের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।