ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীন ও দক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব একটি নতুন সভ্যতা গড়ে তোলার সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে বিচার বিভাগের সকল সংশ্লিষ্টকে আরও উন্নত ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন দেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

সেমিনারের এই প্ল্যাটফর্ম থেকে বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। বিচার বিভাগের এই উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস ব্যক্ত করেন বক্তারা।