ঢাকা | সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা-১৫: এমপি ডা. শফিকুর রহমানের সংসদ সদস্য হিসেবে প্রথম জুমার নামাজ আদায়

ঢাকা-১৫ (মিরপুর–কাফরুল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে তার প্রথম জুমার নামাজ আদায় করেছেন।

তিনি মিরপুরের কাজীপাড়া এলাকায় অবস্থিত কাজীপাড়া মসজিদুর রহমান জামে মসজিদে নামাজে অংশ নেন। নামাজের আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সমাজ গঠনে ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকেই জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

জুমার নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ করা গেছে।