ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা ২৪ জুন ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকগণ মিসেস বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জনাব মনজুর মোঃ সাইফুল আজম এফসিএমএ, মিসেস তাহমিনা বিনতে মোস্তফা, জনাব তায়েফ বিন ইউসুফ, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, জনাব ওয়াশিকুর রহমান, জনাব তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সামিরা রহমান, মিসেস তাসনিম বিনতে মোস্তফা, জনাব মোঃ বেলায়েত হোসেন ভূইয়া, জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ।

অর্থ বিষয়ে উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ, কোম্পানির অডিটর এ.কে.এম. আমিনুল হক এফসিএ, সিনিয়র পার্টনার মেসার্স এ.হক এন্ড কোং চাটার্ড একাউন্ট্যান্টস এবং আবদুর রহিম মিয়া, এফসিএ, পার্টনার মেসার্স ইসলাম জাহিদ এন্ড কোং চাটার্ড একাউন্ট্যান্টস। এছাড়াও মোঃ ফিরোজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) এবং কোম্পানীর সচিব মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

এই সভা কোম্পানির গতিশীলতা ও উন্নয়নের প্রতি দৃঢ় সমর্থন এবং ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।