ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ৬০০ কেজি রুই মাছের চালান আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল কাস্টমস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতে থাকা একটি ট্রাক থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে।

সোমবার (২ মার্চ) রাত প্রায় ১০টায় বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ওই মাছবাহী চালানটি ধরা পড়ে। পরবর্তী দিন মঙ্গলবার বিকালে আটক করা মাছের অংশ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

চালানটির আমদানিকারী ছিলেন ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজে নিয়োজিত ছিল সি অ্যান্ড এফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সূত্র থেকে তাদের কাছে তথ্য আসে যে একটি সি অ্যান্ড এফ এজেন্ট চালানটি সমুদ্রজাত মাছ হিসেবে মিথ্যা ঘোষণা করেছে। অভিযান চালিয়ে মাছবাহী ট্রাক থেকে ১০ প্যাকেটে মোট ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়।

রাহাত হোসেন জানান, মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদপ্রেরক: রাশেদ রহমান, বেনাপোল, যশোর।