ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারে দুইজন উচ্চ পদস্থ ব্যক্তিত্ব দেশের বিভিন্ন ইস্যু সম্পর্কে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদ্বেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎটি খুবই বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ হিসেবে পরিগণিত হয়েছে।