ঢাকা | সোমবার | ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৩ পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা সরকার

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন। এতে উল্লেখ করা হয়েছে, চৈত্র সংক্রান্তি উদযাপনের জন্য এই দিন তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে পার্বত্য এলাকার মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের জন্য বিশেষ দিনটি উপভোগ করতে পারবেন।