বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে তিনি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখেন। রিজভী বলেন, সত্যিই যদি সাহস থাকে তবে অভিযুক্ত ব্যক্তিকে তার অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
রিজভী এসব কথা বলেছেন মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে। সেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ঈদযাত্রা নিয়েও বক্তব্য দেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নানা ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তি ও শান্তির পরিবেশে ঈদ উদযাপন করবে।








