ঢাকা | সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দোকান মালিক সমিতির দাবি: ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার আহ্বান

বাংলাদেশ দোকান মালিক সমিতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে। গত শনিবার রাজধানীর মগবাজারে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান। তাদের মতে, বর্তমান বাজেটে মুদি দোকান, প্রসাধনী সামগ্রীর দোকানসহ ১৬টি খুচরা ও সেবামূলক খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করবেন, এই বিষয়টি স্পষ্ট নয়। নেতারা মনে করেন, দেশের রাজস্বের বেশিরভাগই আসে বড় প্রতিষ্ঠান থেকে, যেখানে ভ্যাট ফাঁকি দেওয়ার পরিমাণ সবচেয়ে বেশি। এই কারণে তারা আশঙ্কা প্রকাশ করেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারেন।