মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হতে পারে। গাজা নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেছেন, যদিও পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছেন।
মরিস্টউন থেকে এএফপি প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জিজ্ঞাসায় ট্রাম্প বলেন, ‘‘আমি খুবই আশাবাদী।’ কিন্তু সাথে তিনি যোগ করেন, ‘‘এটি প্রতিদিন বা সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।’’
প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় হামাসের ইতিবাচক সাড়া দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ‘‘এটি ভালো খবর। তবে তারা আমাকে এ বিষয়ে এখনও বিশেষ কোনো বিশদ অবহিত করেনি। আমাদের অবশ্যই এটা দ্রুত শেষ করতে হবে। গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের কিছু করার আছে।’’
ট্রাম্পের এই সমঝোতার প্রস্তাব এবং আশাবাদের মধ্যে একদিকে যেন যুদ্ধবিরতির আশার আলো দেখা দিয়েছে, অন্যদিকে পরিস্থিতির অস্থিরতা এখনো কাটেনি। বিশ্বের নজর এখন গাজার ওপর।








