ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ভারত প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দক্ষিনে লক্ষ্যে অধীর আগ্রহে অপেক্ষায়

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সফর নিয়ে ভারতের সরকার ও জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

দিনেশ ত্রিবেদী আরো জানান, বৈঠকে দুই দেশের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, তিস্তা ইস্যুতে কোনও সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। দুই দেশের মানুষের মধ্যে সংযোগ ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ভারতের উদ্দেশ্য হলো দুই দেশের স্বার্থে সম্পর্ক আরও সুদৃঢ় করা। আমরা কেবল সীমান্তের বিষয়ই নয়, ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের ক্ষেত্রেও একত্রে কাজ করতে আগ্রহী। ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও উন্নত ও ঘনিষ্ঠ করে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।