ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর আহ্বান: পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলুন সবাই

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব অংশের মানুষকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলদেশ গড়ে তুলতে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সকালে নিজির ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা ও ভিডিও বক্তৃতার মাধ্যমে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “চলুন আমরা সবাই মিলে আমাদের দেশকে পরিষ্কার, সুন্দর ও রুচিসম্মত করে তুলি। এটি নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ।”