ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড হামলা

চাকরিতে পুনর্বহাল ও তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেয়া হয়। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা-সংলগ্ন এই এলাকায় এ হত ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে তাদের অনড় প্রতিবাদ চলছিল। পুলিশ বারবার পরিস্থিতি শান্ত করার জন্য তাদের সরে যাওয়ার আবেদন জানালে ও অনুরোধ করলেও তারা তা মানেননি। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং পুলিশ জলকামানে পানি ছুঁড়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক সময় ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

ঘটনাক্রমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের মাঝে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি, পুলিশের হাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আটক হন।

চাকরিচ্যুত এই বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং এই ঘটনার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়।