ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

এসএসসি ফলাফল হতে পারে ১০ জুলাই প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশের সম্ভাবনা আছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, আমরা ১০ জুলাই ফল প্রকাশের অনুরোধ জানিয়েছি, কিন্তু এখনো মন্ত্রণালয় থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি, মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

এসএসসি ফলাফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। আশা করা যাচ্ছে, নির্বাচিত তারিখে ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।