ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

যশোরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

যশোরে মাঠে ছাগল আনতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী পাড়ায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একই এলাকার মৃত করিম গাজীর ছেলে রওশন আলীর (৫০) নামে

একটি মামলা করেছেন।

ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মামলায় এজাহারে কিশোরীর বাবা বলেন, এদিন দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় তার ১৪

বছরের মেয়ে মাঠে ছাগলে আনতে যান। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে, পরিবার তাকে

খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে পরিবার অভিযুক্ত রওশনের বাড়ির পেছনে কিশোরিটিকে কান্নাকাটি করতে দেখতে

পায়। এ সময় তার জামা ছেঁড়া ও কাঁদা মাখানো ছিল।

পরে পরিবারকে জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন তাকে ডাক দেন। কাছে যাওয়ার সঙ্গে

সঙ্গেই মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে যায় রওশন। এরপর রওশন কিশোরিকে চাকু দেখিয়ে

হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এরপর ওই কিশোরীকে বাড়ির পাশের একটি বাগানে ফেলে আসে

সে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে

অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ঘটনায় মামলা রেকর্ড করা হযেছে। এ ছাড়া রওশনকে ধরতে পুলিশের

বিশেষ টিম মাঠে রয়েছে।