ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার যুবদলের উদ্যোগে একটি বৃহৎ বিক্ষোভমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভ ও সমাবেশ পালিত হয়েছে।

বেলা ২টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং যুবনেতা হাজান চৌধুরীর নেতৃত্বে যুবদলের মিছিল শুরু হয়। যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিয়ে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে গোপন কিছু সংগঠন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য আন্দোলন সৃষ্টি করে যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা ব্যাহত করছে এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতিতে নাকি তাদেরই হাত রয়েছে, এই বাস্তবতাকে সামনে রেখে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবদল ও বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যারা দায়ী, তারাই এসব অপপ্রচারের পেছনে রয়েছে।

একই সঙ্গে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোতে বিএনপি, যুবদল ও ছাত্রদলকে মিশিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানানো হয়। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের সুস্থতার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।