ঢাকা | শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

চিকিৎসায় বাংলাদেশী আহতদের পাশে চীনা মেডিকেল টিমের পূর্ণ সমর্থন

ঢাকায় অবস্থানরত চীনের উহান থার্ড হাসপাতালের মেডিকেল টিম বাংলাদেশে আহতদের চিকিৎসায় সম্পূর্ণ সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়েছে। শনিবার (২৬ জুলাই) চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দলটি বর্তমানে বাংলাদেশ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ করে যাচ্ছে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনা মেডিকেল টিম বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আহতদের ক্ষতস্থানে সংক্রমণ রোধের কৌশল এবং নিয়মিত যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছে। তারা আহতদের শারীরিক অবস্থা মনিটরিং, ক্ষতস্থান পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন, ধমনীতে পাংচার এবং অস্ত্রোপচারে সহায়তা পদ্বতিতে সক্রিয় ভূমিকা পালন করছে।

এছাড়া, তারা সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদের সঙ্গে যৌথ পরামর্শ করে বাংলাদেশের চিকিৎসা দলের কাজে গুণগত মান বৃদ্ধিতে সহযোগিতা করছে। চীনা মেডিকেল টিমের এই সম্মিলিত প্রচেষ্টা দেশের আহতদের দ্রুত সুস্থতায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।